ভালুকায় ৫ বছর ৬ মাস পার হলেও নিখোঁজ ছেলে নিক্রসন মিয়ার (২১) সন্ধান না মেলায় মা,বাবার আর্তনাদে আকাশ বাতাশ ভারী হয়ে উঠেছে। ছেলেকে দীর্ঘদিন খোাঁজাখুজিঁ করে না পেয়ে ভালুকা মডেল থানায় জিডি করা হয়েছে। জিডি নং ১০৩৩। ছেলের জন্য দিশেহারা হয়ে পড়েছেন মা বলুয়ারা বেগম ও বাবা রুহুল আমিন। নিখোঁজ নিক্রসন মিয়া ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ৫নং বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের ২নং ওয়ার্ডের মোঃ রুহল আমীনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২০ ডিসেম্বর রবিবার সকালে নিক্রসন মিয়া মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাপর থেকে আর বাড়ী ফিরে আসেনি। সম্ভাব্য সকল জাগায় খুজ করা হয়েছে। ছেলেকে খুঁজে না পেয়ে ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর ১০৩৩। যদি কোন হৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে এই ০১৮৯৪-৭৪৫৮৮৮ মোবাইল নন্বর যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অুনুরোধ জানিয়েছে পরিবারের লোকজন।
এলাকাবাসী জানায়,নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় মা বাবার দিন কাটছে কান্না ও অপেক্ষায়। ছেলে ফিরে আসবে আশায় মা বলুয়ারা বেগম প্রতিদিন বাড়ীর রাস্তায় বসে কান্নাকাটি করে দিন পার করছেন। বাবা রুহুল আমীন প্রতিনিয়তই বিভিন্ন স্থানে ছেলেকে খোঁজাখুঁজি করছেন। এতে পরিবারটি মনসিক ভাবে ভেঙ্গে পড়েছে। সংসারের কাজে মনোযোগী হতে পারছেন না। ফলে সংসারে দেখা দিয়েছে অভাব অনটন।
নিখোঁজ নিক্রসনের মা বলুয়ারা বেগম জানান, আমার ছেলে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি, আশপাশের গ্রাম, হাসপাতাল ও থানায় খোঁজ নিয়েছি। খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার ছেলের কোনো সন্ধান পাচ্ছি না।আমার মানিক আমার বুকের ধন নিক্রসনকে যদি কেউ খুঁজে পান, দয়া করে আমাকে খবর দিন। আমি ছেলেকে একবার বুকে জড়িয়ে ধরে মরতে চাই।
নিখোঁজের বাবা রুহুল আমীন বুক থাপরিয়ে কান্না করে জানান,আমি নিক্রসনকে ছাড়া একরাত্রেও ঘুমাতে পারিনা। আমার নিক্রনের কথা মনে হলে ঘর থেকে বেড়িয়ে পড়ি একেক সময় মনে হয় অত্ন হত্যা করে মরে যাই। বাবা হিসাবে আমি একজন ব্যার্থ মানুষ। আমার ছেলে বেচেঁ আছে না মরে গেছে একটা খবর যদি জানতে পারতাম তবে মনকে শান্তনা দিতে পারতাম। ছেলে সামান্য মানসিক প্রতিবন্ধি হলেও কাজকর্মে ও কথাবার্তায় স্বাভাবিক কিন্তু তার কথাবার্তায় কিছু অস্বাভাবিক আচারণ লক্ষ্য করা যায়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি হয়েছে। পুলিশ নিখোঁজ নিক্রসনকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা করছে।