জামালপুরের মেলান্দহে নিখোঁজের ৬ঘন্টার পর পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধারকৃতরা হলো রায়েরবাঁকাই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে সিফাত (১০) এবং রফিকুল ইসলামের ছেলে আশরাফ হোসেন আনাস (৯)। তারা আপন মামা-ভাগিনা। স্বজনরা জানিয়েছেন, ৯ জুন বিকেল ৩টা থেকে শিশুদ্বয়কে খুঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। রাত ১১টার দিকে পাশের পুকুরের পানিতে পায়ের সেন্ডেল ভাসতে দেখে সন্দেহ জাগে। অবশেষে পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরদিকে একই দিন বিকেলে ঠিকাদারি কাজের আশ্রায়নে বিদ্যুতের কাজের সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আকরাম হোসেন নামে এক শ্রমিক। সে ময়মনসিংহের তারাকান্দা বটতলা গ্রামের খোকন মিয়ার ছেলে। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।