নতুন ভিসিকে বরণ করলো পবিপ্রবি পরিবার

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৩:১৬ পিএম
নতুন ভিসিকে বরণ করলো পবিপ্রবি পরিবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।  বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে নিজ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন-অর-রশীদ।

উল্লেখ্য, গত ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ও এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত ভিসি বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে