কালিয়াকৈরে গার্মেন্ট শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৩:২১ পিএম
কালিয়াকৈরে গার্মেন্ট শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সাহেরা খাতুন (১৮) নামে এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে । নিহত সাহেরা খাতুন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। তিনি কালিয়াকৈরের মৌচাক এলাকাস্থ একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বাসার মেঝেতে সাহেরা খাতুনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্বামী শামল মিয়া চিৎকার শুরু করেন। এ সময় বাড়ির মালিকসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশকে জানানো হলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আপনার জেলার সংবাদ পড়তে