ভীমখালী ইউনিয়ন পরিষদের সঙ্গে জামালগঞ্জ পিএফজির মতবিনিময়

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) :
| আপডেট: ১০ জুন, ২০২৬, ০৬:০১ পিএম | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৫:০৫ পিএম
ভীমখালী ইউনিয়ন পরিষদের সঙ্গে জামালগঞ্জ পিএফজির মতবিনিময়

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকল স্থরে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বানে জামালগঞ্জ  পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় ভীমখালী ইউনিয়ন পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ভীমখালী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামানে তালুকদারের সভাপতিত্বে ও পিএফজি সদস্য আল-আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্যান এর সমন্বয়কারী, পিস এম্বাসেডর নুরুল হক আফিন্দী। সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং সামাজিক সমস্যা সমাধানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

আপনার জেলার সংবাদ পড়তে