গজারিয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি রতন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৫:২০ পিএম
গজারিয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি রতন

মুন্সিগঞ্জের গজারিয়ার প্রবল ঝড় ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন।  বুধবার(১০জুন) বেলা ১২ঘটিকায় উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর চর বাউশিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে তিনি ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুত উপড়ে পড়া ও ভেঙ্গে পড়া গাছ অপসারণ, ভেঙ্গে  পড়া বৈদ্যুতিক খুঁটি মেরামত করে দ্রুত বৈদ্যুতিক সঞ্চালন লাইন সচলের নির্দেশ দিয়ে বলেন, জনগণের দুর্ভোগ কমাতে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে,স্থানীয় জন সাধারণও যেন একটু ধৈর্য্য ধারণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও লৌহজং উপজেলা নির্বাহী অফিসার পফারজানা ববি মিতু,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডা:হামিদা মোস্তফা,পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ভবেরচর জোনাল অফিসের  ডিজিএম আশরাফুল আলম, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,বিএনপি নেতা নুরুল আমিন সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

আপনার জেলার সংবাদ পড়তে