নিখোঁজের ১৫ দিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার

সিংড়ায় মাকে হত্যা করে আপন ছেলে, বাবা-ছেলে গ্রেফতার

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৫:৪৯ পিএম
সিংড়ায় মাকে হত্যা করে আপন ছেলে, বাবা-ছেলে গ্রেফতার

নাটোরের সিংড়ায় বাড়ির সিমানায় টয়লেটের একটি গর্ত করা নিয়ে দুই ছেলের মধ্যে কথা কাটাকাটিতে বড় ছেলের পক্ষ নেয়ায় বৃদ্ধ মা মারিয়া বেগম শরিফা গলা টিপে হত্যা করেন আপন মেঝ ছেলে জনাব আলী। সেই টয়লেটের গর্তেই আবার মায়ের লাশ ফেলে স্লাব দিয়ে ঢেকে রাখা হয়। এর ১০ দিন পরে (৪ জুন) লাশের দুর্গন্ধ ছড়ালে সেই লাশ বস্তাবন্দি করে গভীর রাতে বাড়ির পাশের কচুরিপানার ডোবায় ফেলে দেন ছেলে জনাব আলী। আর মায়ের লাশ ডোবায় ফেলতে সহযোগিতা করেন জনাব আলীর সাথে ছেলে আল আমিন (২৫)। এই হত্যাকান্ডের ঘটনায় লাশ লুকাতে সহযোগিতা করায় ওই বৃদ্ধের ছেলে ও নাতী অথ্যাৎ বাবা ও ছেলে আসামী। পরে নিখোঁজের ১৫ দিন পর বাড়ির পাশের ডোবা থেকে ৯ জুন বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে নিহত বৃন্ধের চার ছেলে ও স্বজনদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে মৃত্যুর আসল রহস্য বের হয়ে আসে। লাশ উদ্ধারের একদিনের মধ্যেই পুলিশের জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডের সকল রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। বুধবার দুপুরে সিংড়া থানা চত্বরে পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরিফুল হক। এসময় উপস্থিত ছিলেন সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম প্রমূখ। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত দুইজন গ্রেফতার রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে