বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে ফুলবাড়ী

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৬:০৫ পিএম
বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে ফুলবাড়ী

সারা বিশ্বের মতো বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুটবল প্রেমীরা। এখানে গাছে, ব্যবসা প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে ব্রাজিলসহ বিভিন্ন দেশের পতাকা।  কেউ কেউ শরীরে জড়িয়ে নিচ্ছে স্ব-স্ব ফুটবল দলের জার্সি। এখানে চায়ের দোকানে চা আড্ডায় বিশ্বকাপ ফুটবলের আলোচনা হচ্ছে। চা আড্ডায় ব্রাজিল-আর্জেন্টিনা আলোচনায় হচ্ছে বেশি। তবে এবার ইরানযুদ্ধের প্রভাবে ইরানের পক্ষে ইরানি দলের সর্মথন বেড়েছে এখানে। 

স্থানীয় ফুটবল প্রেমী আনোয়ারুল ইসলাম জানান, আমি এবার বিশ্বকাপ ফুটবলে ইরানের পক্ষে সাপোর্ট দিবো। আমি ইরানি পতাকা উড়াতে চাই। স্থানীয় ব্যবসায়ী আমিরুল জানান, আমি এবার বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সমর্থন করছি। এ কারনে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ব্রাজিলের পতা উত্তোলন করেছি।

আপনার জেলার সংবাদ পড়তে