বিগত স্বৈরাচার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৬ বছরের লালিত ১১নং পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী সভাপতি সন্ত্রাসী, মাদক সম্রাট, আলোচিত স্কুল নিয়োগ বাণিজ্যকারী, রাস্তার সরকারী গাছ খেকো, চোরাচালানকারী আওয়ামীলীগের ত্রাস বাহিনী মামলার আসামি এবং সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ভোট চোর পলাতক ইউনিয়ন চেয়ারম্যান খায়রুল ইসলাম (খোকন) এর বিরুদ্ধে মানববন্ধন করেছে ১১নং পলাশবাড়ী ইউনিয়নবাসী। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মূখে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে জানানো হয়, আমরা নিম্ন স্বাক্ষরকারী দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন ১১নং পলাশবাড়ী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হইতেছি। অত্র কার্যালয়ে হাজির হইয়া এই মর্মে স্মারকলিপি প্রদান করিতেছি যে, মোঃ খায়রুল ইসলাম খোকন (১১নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান) বিভিন্ন দুর্নীতি ও স্কুল নিয়োগ বাণিজ্য, সরকারী গাছ কর্তন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারী টাকা আত্মসাৎ করে। তাছাড়াও মাদক ব্যবসায়ে জড়িত হয়ে অত্র ইউনিয়নে মাদকের সয়লাব করে। বিগত ২০১৮ইং সালে জাতীয় নির্বাচনে সাধারণ জনগণকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন পূর্বক ভোট কেন্দ্র দখল করে জনগনকে ভোট দানে বিরত রাখে এবং তার ভিন্নমতে লোকজনের প্রতি হয়রানীমুলুক মামলা হামলা ভয় দেখিয়ে বিভিন্ন সময় টাকা হাতিয়ে নেয়। ইহা ছাড়াও তৎকালীন সময়ে মোঃ খায়রুল ইসলাম খোকন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবর্তী ভাতা, ভিজিএফ কার্ড, ভিজিডি কার্ড অর্থের বিনিময়ে তার নিজস্ব লোকদের দেয় এবং গরীব অসহায় দুস্থ্য মানুষ এসব সুবিধা থেকে বঞ্চিত করে এবং অত্র ইউনিয়নের গরীব ও দুস্থ্য মহিলাদের কাছ থেকে বাংলাদেশ কেয়ার কর্তৃক রাস্তা সংস্কারের কাজে চাকুরী দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করে। অত্র ইউনিয়নের সারাঙ্গাই ঈদগা মাঠের সরকারী অর্থায়নে মাটি ভরাটের টাকা আত্মসাৎ করে। বিগত ৫ই আগস্ট/২০২৪ইং স্বৈরাচার সরকার পতনের পর মোঃ খায়রুল ইসলাম খোকন এর নামে বিভিন্ন মামলা মোকদ্দমা হওয়ায় পলাতক থাকে এবং ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার কারণে প্যানেল চেয়ারম্যান নিয়োগ করে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা হয়ে আসছিল। কিন্তু গত ০৪ জুন ২০২৬ইং তারিখে সূত্র উপজেলা নির্বাহী অফিসার, বিরল, দিনাজপুর এর স্মারক নং-০৫.৫৫.২৭১৭.০০০.০২.০১১.২৫.৭৫৫, তারিখ-১৩/০৫/২০২৬খ্রিঃ মোঃ খায়রুল ইসলাম খোকনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে কথা প্রকাশ পায়। এমতাবস্থায় ১১নং পলাশবাড়ী ইউনিয়নের সাধারণ জনগন ক্ষোভে ফুঁসে উঠে। তারই ধারাবাহিকতায় ১০ জুন ২০২৬খ্রিঃ তারিখ সকাল অনুমান ১১ টায় মানববন্ধন সংঘটিত হয়। যেখানে বিপুল সংখ্যক লোকজন উপস্থিত হয়। এখানে প্রতিয়মান হয় যে, মোঃ খায়রুল ইসলাম খোকন পূণরায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে আসলে অত্র ইউনিয়নের সাধারণ জনগন মেনে নেবে না এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশু সম্ভাবনা রহিয়াছে।