পিরোজপুরের মঠবাড়িয়ায় মাল বোঝাই ট্রাক ব্রিজ ভেঙে খালে পড়েছে। এতে পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছে।
আজ বুধবার ভোররাতে পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুর নামক স্থানে অতিরিক্ত ওজনের কাঁচামাল বোঝাই একটি ট্রাক বেইলী ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে খালে পড়ে। এতে পিরোজপুরসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার সাথে সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী।
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পড়ার ঘটনায় আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে ব্রিজটি মেরামত কওে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে । তবে কখন নাগাদ যানচলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চি করে তিনি কিছু বলতে পারেননি।