কিশোরগঞ্জে সদর উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা বুধবার সকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ। সভায় উপজেলার গ্রাম আদালত ব্যবস্থাপনা প্রকল্পের সমন্বয়কারী মোঃ কবির উদ্দিনের পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি, কর্মপরিধি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। পাশাপাশি ফেব্রুয়ারি ২০২৪ থেকে মে ২০২৬ পর্যন্ত উপজেলার গ্রাম আদালতের মামলার সার্বিক চিত্র, পিছিয়ে থাকা ইউনিয়নসমূহ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির,প্রজিপ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুল হক,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ পলাশ রায়হান, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, কর্শাকড়িয়াইল ইউপি টেয়ারম্যান বদর উদ্দিন, সাংবাদিক আমিনুল হক সাদী, এনজিও প্রতিনিধি জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, মোঃ কামরুজ্জামান প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।