কাহারোলে

জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষন ও পরামর্শ সভা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৬:৫৯ পিএম
জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষন ও পরামর্শ সভা

গতকাল বুধবার সকাল ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নাগরিক প্লাট ফর্ম কাহারোল দিনাজপুরের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে, ডেমোক্রিওয়াচ এর সহযোগিতায়, জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্মৃক্ততা ফেসিং নাগরিক সিভিক এনগেজমেন্ট ফাউন্ড (সিইএফ) সরকারি কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় বুলিয়া কলেজের অধ্যক্ষ নাজমা সিরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। বক্তব্য রাখেন, কাহারোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, প্রভাষক কিশোর কুমার রায় ও তথ্য আপা মোছাঃ নূর জাহান বেগম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে