দিনাজপুরের হাকিমপুরে চাকুরী দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে উপজেলার গোাবিন্দপুর গুমাড়া দাখিল মাদ্রাসার সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার সকালে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে অপর অভিযুক্ত মাদ্রাসা সভাপতি আব্দুর রাজ্জাক পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত সুপার মোজাহার আলী উপজেলার গুমাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং গোাবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার সুপার। এবং সভাপতি আব্দুর রাজ্জাক পাশ্ববর্তী ইসবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর উপজেলার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার আয়া, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্টিত হয়। এতে একই এলাকার শাকিল বাবু, মিহাজুল ্ইসলাম, মোস্তানা আস্তানা আক্তার মিতু ও রাশেদুজ্জামান পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নির্বাচিত হন। প্রত্যেককে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা না দিলে যোগদান করা হবে না জানিয়ে দেন। মাদ্রাসা ও সভাপতি কয়েক দফায় ৬০ লাখ টাকা আদায় করে যোগদান করান। এরপর এমপিও ভুক্তির জন্য ফাইলপত্র পাঠানোর জন্য আবারও মোটা অংকের ঘুর দাবি করেন। উপায়ন্ত না পেয়ে ওই চারজন সোমবার হাকিমপুর থানায় লিখিত সভাপতিকে ১ নং ও সুপারকে ২নং অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। এবং একই দিন রাত ১০ টার দিকে মাদ্রাসা সুপার মোজাহার আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে হাকিমপুর থানা ওসি জাকির হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সভাপতি পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।