মেলান্দহে ইউপি চেয়ারম্যান প্রহৃত

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৭:৪২ পিএম
মেলান্দহে ইউপি চেয়ারম্যান প্রহৃত

জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালামকে (৫৬)কে মারধরের অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে ১০ জুন বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে। ভূক্তভোগি সালাম চেয়ারম্যান জানিয়েছেন, ৫ আগস্টের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকার পতনের পর আ’লীগ করার কারণে বরখাস্ত হই। আমার স্থলাভিসিক্ত দায়িত্ব পালন করেন প্যানেল চেয়ারম্যান আবু হোরায়রা।

দীর্ঘ আইনী লড়াইয়ের মাধ্যমে চেয়ারম্যানশিপ ফিরে পেয়ে ঘটনার দিন ইউএনও’র কাছে যোগদানপত্র জমা দেই। ইউএনও অফিস থেকে বের হবার পর প্যানেল চেয়ারম্যান আবু হোরায়রা পূর্ব পরিকল্পিতভাবে লোকজন নিয়ে আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করেছে। এ সময় বেলাল মেম্বার ও চাঁন মেম্বারসহ পথচারিরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন।  অভিযুক্ত আবু হোরায়রা মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার ভাতিজা জিয়াউল হকের সাথে সালাম চেয়ারম্যানের ৪ লাখ টাকার লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এ ব্যাপারে ইউএনও জান্নাতুল আরা জানান-আমার কাছে সালাম চেয়ারম্যান যোগদানপত্র জমা দিয়ে চলে গেছেন। আমার অফিসের বাইরে কি হয়েছে। আমি জানি না। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।