জামালপুরের মেলান্দহে স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ ৯ জুন বিকেল চারটায় উমির উদ্দিন স্কুলে অনুষ্ঠিত হয়। স্কাউটস কমিশনার মোহন তালুকদার এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন-জামালপুর স্কাউটসের সহকারি কমিশনার লুৎফর রহমান, সহকারি কমিশনার এম. মোরশেদুল আলম, স্কাউটস লিডার মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক রবিউল আলম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, গ্রুপ সভাপতি আমিনুল ইসলাম খান, সদস্য শাকিল খান প্রমুখ। ওয়ার্কশপে বিগত বছরের কাজের মূল্যায়ন, পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপন্থা নির্নেয়ের উপর গুরুত্বরোপ করা হয়।