আশাশুনির এসএসিপি-রেইনস প্রকল্পের বিনিফিসারি ভিজিট

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৮:৩৬ পিএম
আশাশুনির এসএসিপি-রেইনস প্রকল্পের বিনিফিসারি ভিজিট

আশাশুনি এসএসিপি- রেইনস প্রকল্পের আওয়াত পার্টিসিপেশন নলেজ শেয়ারিং বিনিফিশিয়ারি ভিজিট আয়োজন করা হয়। আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ ভিজিট পরিচালনা করা হয়।  উপজেলার ১১ টি ইউনিয়ন হতে মোট ৬০ জন প্রকল্প ভুক্ত উদ্যোগী তরুন এবং নারী কৃষক ও কৃষাণীদের নিয়ে ভ্রমণ অনুষ্ঠিত হয়। ভ্রমণকলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিনেরপোতা, সাতক্ষীরা;  বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বিনেরপোতা, সাতক্ষীরা; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সাতক্ষীরা; হর্টিকালচার সেন্টার, সাতক্ষীরা এবং সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগী কৃষকের খামার (আঙ্গুর, কুল ও ড্রাগন বাগান) পরিদর্শন করা হয়।  পরিদর্শনকালে অংশগ্রহণকারীবৃন্দ কৃষি বিষয়ক বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত অবগত হয়ে আনন্দ প্রকাশ করেন।


আপনার জেলার সংবাদ পড়তে