লাভ বেশি হওয়ায় সৈয়দপুরে কচু চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ১১:২৩ এএম
লাভ বেশি হওয়ায় সৈয়দপুরে কচু চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

নীলফামারীর সৈয়দপুরে কচুর বেশ ভাল ফলন হয়েছে। বাজারে ন্যায্যমূল্য পেয়ে চাষীরাও খুশি। জানা যায়, এ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মাঠ জুড়ে চাষ করা হয় কচু। এলাকা ঘুরে দেখা গেছে, পুকুর পাড়ে,নদীর ঘাটে, কচুর আবাদ হয়েছে। এ উপজেলার মাটি ও জলবায়ু কচু চাষের উপযোগী হওয়ায় কচু চাষে চাষীরা অত্যন্ত মনোযোগী হয়ে পড়েছে। গত বছরের তুলনায় এ বছর কচুর আবাদ বৃদ্ধি পেয়েছে। গত বছর এ উপজেলার কয়েকটি স্থানে কয়েক হেক্টর জমিতে কচুর আবাদ করা হয়। কচুর বাম্পার ফলন ও ন্যায্যমূল্য পাওয়ায় কচু আবাদে চাষীরা বেশ ঝুঁকে পড়েছে।  চাষীরা বাণিজ্যিক ভিত্তিতে লাভজনক ফসল হিসেবে কচু চাষ করে।  কৃষিবিদরা জানান, অতি সুস্বাদু মান কচু। এ কচুতে অধিক লাভ পাওয়া যাচ্ছে।

জানা যায়, এক বিঘা জমিতে কচু চাষ করতে খরচ হয় ৩ থেকে ৪ হাজার টাকা। চাষীদের ঘরে আয় আসে ১০ হাজার টাকা এবং ব্যবসায়ীদের লাভ হয় ৬ থেকে ৮ হাজার টাকা। চাষীরা জানায়, কচু চাষে পরিশ্রম কম এবং প্রাকৃতিক ঝুঁকিও কম তাই নিশ্চিন্তে কচু চাষ করে থাকি।

কচু চাষের মধ্যে ইরি কচু, মান কচু, পানি তাই ওল কচুর আবাদ হয়েছে। এর মধ্যে বেশির ভাগ আবাদ হয়েছে ইরি কচু, পানি কচু ও মুখি কচু। কচুর ক্ষেত ঘুরে জানা যায়, গত বছরের চেয়েও এবার আরো বেশি ফলন হয়েছে, কোন রোগ বালাই পোকার উপদ্রব হয়নি। কচু গাছ মোটা তাজা ও সতেজ হয়েছে। কচু ফলন সম্পর্কে কথা হয় খাতামধুপুর ইউনিয়নের বসুনিয়া পাড়ার মোঃ আবুল কালামের সাথে। তিনি জানান, বিধাতার অশেষ মেহেরবানিতে কচুতে এবার বাম্পার ফলন হয়েছে। কাঠা প্রতি সর্বোচ্চ ৩ মণ করে কচুর ফলন হচ্ছে। কচুর উচ্চফলন অপরদিকে ডাল মূল্য পাওয়া যাচ্ছে। এখন প্রতি কেজি বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা। সবজি চাষের মধ্যে এটাই উচ্চ ফলন সম্পন্ন আবাদ। 

তিনি এবার ৩৭ শতক জমিতে কচু চাষ করেছেন। গাছ বেশ সবল হয়েছে। রোপন থেকে শুরু করে দুই মাসের মধ্যে কচু ঘরে তোলা যায়। ওই জমিতে এবার তিনি ৭০ মন কচু পাবেন বলে জানান। এতে তার লাভ হবে প্রায় ৩০ হাজার টাকা। এক ব্যবসায়ী জানান, চাষীদের কাছ থেকে আমরা পাইকারী বিঘা প্রতি ৩০ হাজার টাকায় ক্রয় করে থাকি। পরে বিক্রি করি ৫০ হাজার টাকায়।

 চিকিৎসক জানান,কচু একটি পুষ্টিমান জাতীয় গুরুত্বপূর্ণ খাদ্য। এর সবুজ পাতায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। কচুর কাণ্ড ও পাতা বিক্রি করে একটি বাড়তি লাভ। কচুর মধ্যেও প্রচুর পরিমাণ ভিটামিন ও লৌহ রয়েছে। যা মানুষের শরীরের জন্য অত্যন্ত জরুরি।

আপনার জেলার সংবাদ পড়তে