গফরগাঁওয়ে মাদরাসা শিক্ষার্থীদের নামাজ শিক্ষা ব্যবহারিক প্রশিক্ষণ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৫:২১ পিএম
গফরগাঁওয়ে মাদরাসা শিক্ষার্থীদের নামাজ শিক্ষা ব্যবহারিক প্রশিক্ষণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার উস্তাদগণের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিয়ে সহীহ ও সুন্নাহ সম্মত নামাজ আদায়ের ব্যবহারিক প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক মোঃ নুরুজ্জামান খান রানা’র নির্দেশনায় উক্ত মাদরাসার মাঠে শিক্ষার্থীদের এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মাদরাসা’র মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) এ বিষয়ে জানান, নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। তাই কেবল কিতাবের পাঠেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীরা যেন শুদ্ধভাবে ধ্যান করা হয়। এতে নামাজের কিয়াম, রুকু, সিজদা, কা‘দা, কাতারবন্দি ও সংশ্লিষ্ট জরুরি মাসআলা-মাসায়েল হাতে-কলমে শিক্ষা প্রদান করা হয়। আমাদের বিশ্বাস, শৈশব থেকেই সহীহ নামাজের অভ্যাস গড়ে উঠলে একজন শিক্ষার্থী দ্বীনের উপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারবে।

তিনি আরও জানান, এই কার্যক্রম শুধু মাদরাসা ক্যাম্পাসেই সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে মহল্লাভিত্তিক নামাজ শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করা হবে, যাতে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হতে পারেন।