শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৭:২৪ পিএম
শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে সংবর্ধনা

ইংল্যান্ডের লেবার পার্টি নেতা শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সভাপতি, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ সুমন স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।  বুধবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি  মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সদস্য শামীম আহমেদ, দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখলিছু রহমান, সাংবাদিক মহিবুর রহমান, তোফায়েল আহমেদ মনির প্রমুখ। 

বক্তারা বলেন, আব্দুল আহাদ সুমন দেশের গন্ডি ফেরিয়ে ইংল্যান্ডের মাটিতে স্থানীয় ওয়ার্ডের জনগণের ভোটে কাউন্সিল  নির্বাচিত হওয়ায় প্রশাংসা করেন এবং ভবিষ্যতে বিদেশের মাটিতে সিটি মেয়র এবং এমপি-মন্ত্রী হওয়ার প্রত্যাশা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে