কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগরে বৃহস্পতিবার সকালের দিকে প্রকাশ্য দিবালোকে এনজিও কর্মীর টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। অপর দিকে দৌলতপুর ভেড়ামারা সড়কের হাউখালি মাঠে ভোররাতে ঢাকা থেকে দৌলতপুর গামী ফাতেমা পরিবহনের একটি বাস ও দুইটি মিনি বাসে ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ হাউখালী মাঠ দৌলতপুর ও ভেড়ামার থানার মধ্যবর্তী স্থান সচেতন এলাকাবাসী পুলিশ টহল জোরদার দাবি করছে। ইতিপূর্বে ঐ স্থানে প্রায় রাতেই একাধিক ডাকাতি সংগঠিত হতো রাস্তায় ব্যারিকেট দিয়ে।