কুড়িগ্রামের নাগেশ্বরীতে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের সামনে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। এতে ১২ প্রাথমিক বিদ্যালয়, ৩টি কিন্ডার গার্টেন, ৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ টি কলেজ অংশ নেয়।
এদিন মেলার অংশ হিসেবে পলিথিনের ব্যবহার হ্রাস ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ-এর সভাপতিত্বে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। এছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, অধ্যক্ষ ফারুক আহমেদ এবং উপজেলা আইসিটি অফিসার এটিএম মাহমুদ (সুমন), সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম খন্দকার বাচ্চু প্রমুখ।