মাতামুহুরীতে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় আটক ২

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ১০:৫১ এএম
মাতামুহুরীতে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় আটক ২

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় ডাকাতি কালে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় আর দুই আসামী গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।  বৃহস্পতিবার বিকালে মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন- কাইছার প্রকাশ কায়ছার(২৭), রেজাউল করিম (৩৭)। তাদের বাড়ি মাতামুহুরী উপজেলায়। 

চকরিয়া থানার ওসি মো.মনির হোসেন বলেন, গোপন সুত্রে খবর পেয়ে থানার অপারেশন অফিসার শাহেদ আলী, এসআই সুজন বড়ুয়াসহ পুলিশের একাধিক টিম অভিযানে যায়। আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।  তারা বর্তমানে থানা হাজতে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে