নতুন বাজেট প্রস্তাব হলেও এর প্রভাব নেই কাঁচাবাজারে

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ১১:৪৪ এএম
নতুন বাজেট প্রস্তাব হলেও এর প্রভাব নেই কাঁচাবাজারে
ছবি, সংগৃহীত

কাঁচা বাজারে বাজেটের কোনো প্রভাব দৃশ্যমান হয়নি। রাজধানীর বিভিন্ন বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগের মতোই বাজারে ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি।

আজ শুক্রবার বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৭০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা ও ঝিঙা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া, প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৫০ টাকা, জালি প্রতি পিস ৬০ থেকে টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা এবং প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

ঢাকার মালিবাগ বাজারে বাজার করতে এসে সাইদুর রহমান বলেন, বাজেটের পরের দিন বাজারে এলাম। সব ধরনের সবজির দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েওনি আবার কমেওনি। সব ধরনের সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার ঘরে, তবে দুই একটি সবজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

একজন ক্রেতা বলেন, গত সপ্তাহ থেকে সবজির বাজার প্রায় একই রকমই যাচ্ছে। গতকাল বাজেট ঘোষণার পর তার কোনো প্রভাব বর্তমানে সবজির বাজারে পড়েনি। আগের দামেই সবজি বিক্রি হচ্ছে।  

গত এক সপ্তাহ ধরে সবজির বাজারে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। তবে মৌসুম না হওয়ায় টমেটো প্রতি কেজি ১২০ টাকায়, শসা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলোর দাম বলতে গেলে আগের চেয়ে কম রয়েছে। মোটামুটি এক সপ্তাহ ধরে সবজির বাজার ৫০ থেকে ৮০ টাকার ঘরে-এমনটাই দাবি একজন বিক্রেতার।

আপনার জেলার সংবাদ পড়তে