শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে

কলারোয়ায় 'স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী' অনুষ্ঠিত

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০২:৪৯ পিএম
কলারোয়ায় 'স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী' অনুষ্ঠিত

"মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ"-এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী। শুক্রবার ১২ জুন ২০২৬ কলারোয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ব্যতিক্রমী ও তথ্যপ্রযুক্তি নির্ভর প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কলারোয়া সরকারি কলেজের প্রফেসর আব্দুল আলীম, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ  সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কলারোয়া শাখার মুখপাত্র মো: রইছ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলারোয়া উপজেলা আমির মুহা: কামরুজ্জামান।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। নতুন প্রজন্মের মেধা বিকাশ ও বিজ্ঞানমনস্ক সমাজ গড়ার লক্ষ্যে অনুষ্ঠানটির যৌথ ব্যবস্থাপনায় ছিল। আয়োজনে- এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ঊঊঝঝ), ঝঊউচ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা। বাস্তবায়নে- উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কলারোয়া, সাতক্ষীরা। দিনব্যাপী আয়োজিত এই প্রোগ্রামে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট এবং নতুন নতুন স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তরুণদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা ছড়িয়ে দিতে এই আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ। মেলায় আগত দর্শনার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে দারুণভাবে সফল করে তোলে।

আপনার জেলার সংবাদ পড়তে