সেনবাগে মাদক কারবারিদের হামলায় নিহত ফাহিমের হত্যা কারীদের গ্রেফতার ও শান্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন এলাকাবাসী। বৃহস্পতিবার বাদ আসর ফাহিমের জানাযা শেষে নবীপুর ইউপির দেবিসিংহপুর সোমবারিয়া বাজারে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত। শেষে লেমুয়া-কুতুবেরহাট সড়কের সোমবারিয়া বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরআগে সোমবারিয়া বাজার সংলগ্ন বায়তুর মামুর জামে মসজিদ মাঠে ফাহিমের জানাযা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা অভিলম্বে স্কুল ছাত্র ফাহিম হত্যায় জডিত সকল অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান। এবং পাড়া,মহল্লা ও ওয়ার্ড ভিত্তিক মাদক বিরোধী কমিটি গঠন করে মাদক কারবারিদের আটক করে পুলিশে সোপার্দ করার ঘোষনা দেওয়া হয়।