স্টার্টআপ সাইন্স প্রজেক্ট প্রোজেক্টের

দৌলতপুরে উদ্ভাবনী মেধাবী শিক্ষা পুরস্কার বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৪:৩৭ পিএম
দৌলতপুরে উদ্ভাবনী মেধাবী শিক্ষা পুরস্কার বিতরণ

কুষ্টিয়া দৌলতপুরে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্টার্টআপ সাইন্স প্রজেক্টের বিজ্ঞান উদ্ভাবনী মেধাবী শিক্ষা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার সকাল দশটায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহেুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  দৌলতপুরের এমপির প্রতিনিধি আলহাজ্ব গোলাম মোস্তফা, আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুস আলী, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার মোঃ কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি, প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, মোঃ,সানাউল হক (সেন্টু), মোঃ আবুল কালাম আজাদ, আব্দুল আলীম টম। অনুষ্ঠানে  শিক্ষক, সাংবাদিক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মেলায় পাকুরিয়া, বিডিএস মাধ্যমিক বিদ্যালয় সহ তিন বিদ্যালয় কে পুরস্কৃত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে