চাটমোহরে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৪:৫২ পিএম
চাটমোহরে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

পাবনার চাটমোহরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি স্টল প্রদর্শনী করা হয়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা,বিজ্ঞান ভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা উপস্থাপন করে। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,প্রধান শিক্ষক মনিরুজ্জামান সুজন,প্রধান শিক্ষিকা সন্ধ্যা কিরিটিসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,‘বর্তমান বিশ্বে টিকে থাকলে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীরতাকে বিকশিত করার জন্য এ ধরণের প্রদর্শনী অত্যন্ত কার্যকর। আগামীতে আরো বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে বিজ্ঞান ও উদ্ভাবন চর্চাকে এগিয়ে নিতে হবে।  

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের সহযোগিতায়  এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। 


আপনার জেলার সংবাদ পড়তে