চাটমোহরে গাঁজার গাছ উদ্ধার,আটক ১

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৪:৫৩ পিএম
চাটমোহরে গাঁজার গাছ উদ্ধার,আটক ১

পাবনার চাটমোহর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে আটক করেছে।  বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউনিয়নের সোন্দভা গ্রাম থেকে আবির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩৪) কে আটক করে পুলিশ। তার দেয়া তথ্য মতে,তার বাডড়ির পেছন থেকে পাঁচ ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ৫০০ গ্রাম।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান,সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে