বাগমারায় ‘স্টার্টআপ

সায়েন্স প্রজেক্ট ওইনোভেশন আইডিয়া মোকেসিং প্রোগাম’

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৫:৫৫ পিএম
সায়েন্স প্রজেক্ট ওইনোভেশন আইডিয়া মোকেসিং প্রোগাম’
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব তৈরির লক্ষে রাজশাহীর বাগমারায় ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ওইনোভেশন আইডিয়া মোকেসিং প্রোগাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্ক্রিম (ইইএসএস) অনুষ্ঠানটির আয়োজন করে। ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আবদুল বারী সরদারের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আহমেদ। অনুষ্ঠানে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫টি স্টল বসানো হয়। কীভাবে সফল উদ্যোক্তা হওয়া যায় সে সংক্রান্ত নিজেদের উদ্ভাবনী দেখায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শেষে সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত করে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফারজানা ইয়াসমিন, উপজেলা একাডেমিক সুপারভাইসার ড. মুহাম্মদ আবদুল মুমীত, যাত্রাগাছি ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ নুরুল ইসলাম, চাঁনপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা খাতুন, প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন,বাগমারার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে