তারেক রহমান সরকারের অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে

কটিয়াদীতে বিএনপির অভিনন্দন মিছিল

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৬:৪৫ পিএম
কটিয়াদীতে বিএনপির অভিনন্দন মিছিল

কিশোরগঞ্জের কটিয়াদীতে তারেক রহমান সরকারের ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রথম বাজেটকে স্বাগত জানিয়ে বিএনপির একটি অভিনন্দন মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শুক্রবার বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে অভিনন্দন মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে জেলা পরিষদ মার্কেট সংলগ্ন স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তাব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ সভাপতি ও বণিক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল হক দাদন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুবুর রহমান বাচ্চু, সৈয়দ শামসুল আরেফিন তারা, আতিকুর রহমান আতিক, কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, বণিক সমিতির সভাপতি ইলিয়াস মিয়া প্রমুখ। বক্তাগণ বলেন, তারেক রহমান সরকারের ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম বাজেট একটি যুগান্তকারী বাজেট। সকল শ্রেণি পেশা মানুষের কথা চিন্তা করে মানবিক ও অন্তর্ভূক্তি মূলক একটি বাস্তবমুখি বাজেট ঘোষণা করায় অভিনন্দন জানান। মিছিলে বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মী অংশ গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে