নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মজিবর রহমান (৫৬) নামে একব্যক্তিকে আটক করেছে নিতপুর বিওপি বিজিবি সদস্যরা। শনিবার সন্ধার আগে গোপন তথ্যের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেন এর নেতৃত্বে সীমান্তের পিলার ২৩০/৫২ আর এর হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কপালীর মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সে মহাডাংগা গ্রামের গোলাম মোস্তফর ছেলে। নিতপুর বিওপির এসআইপি সদস্য হাবিলদার আল আমিন জানান, মজিবরকে আটক করে তার দেহ তল্লাশী করে তার নিকট হতে ১৪০পিস ভারতীয় নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে মাদকদ্রব্যসহ পোরশা থানায় হস্থাস্তান্তর করা হয়েছে।