দেলদুয়ারে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৪:৩১ পিএম
দেলদুয়ারে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

সাড়া দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে টাঙ্গাইলের দেলদুয়ারেও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মীর কুমুল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করে স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূখী। এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী তারজির উল্লাহ সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম। উপজেলা বিএনপি সহ-সভাপতি মো. আজাদ মিয়া, মীর কুমুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কর্মকার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে