সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত: মির্জা ফখরুল

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৫:০১ পিএম
সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত: মির্জা ফখরুল
ছবি, সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে বললেন, সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। আমি আজ এখানে কোনো প্যানেল আলোচক হিসেবে আসিনি। 

তিনি আরও বলেন, বরং, আমি এখানে এসেছি আমাদের মূল লক্ষ্যের প্রতি সরকারের প্রতিশ্রুতি ও ঐকান্তিকতা ব্যক্ত করতে। বর্তমান সরকার মাত্র ১০০ দিনের কিছু বেশি সময় ধরে দায়িত্বে রয়েছে, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা অত্যন্ত সুদৃঢ় ও অটুট।

আমাদের লক্ষ্য হলো, বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল এবং শিল্পোন্নত দেশে রূপান্তর করা, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার পাবে-উল্লেখ করেন তিনি।

সম্মেলনে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, কয়েক মাসে আমাদের সঙ্গে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আমরা আমাদের দেশকে ফিরে পেয়েছি। আমরা একটি গণতান্ত্রিক দেশের মূল ভিত্তি পুনরায় দেশ পরিচালনায় স্থাপন করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, আমরা সবসময় নীতির ধারাবাহিকতা এবং স্থিতিশীলতার কথা বলেছি, যা সম্ভবত বাংলাদেশ বা বিশ্বের যেকোনো দেশের যেকোনো বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আপনার জেলার সংবাদ পড়তে