পাবনার চাটমোহর থেকে ১ কেজি ৮শ গ্রাম শুকনা গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ( ১২ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ বাজারস্থ মা সুপার মার্কেট সংলগ্ন এলাকায় ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা হলো উপজেলার সমাজ দক্ষিন পাড়ার মৃত মনছের আলীর ছেলে হযরত আলী (৬০) ও সমাজ করতকান্দী গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২৮)। তাদের কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা,নগদ ২১ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা। পাবনা ডিবি পুলিশ জানায়,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।