রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি আবু সাঈদ চাঁদ বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। শিক্ষাকে কাজে লাগিয়ে উন্নত জাতি গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলে চলবে না, নৈতিক জ্ঞানও অর্জন করতে হবে। উঠতি বয়সী শিক্ষার্থীরা মাদক সেবনসহ নানা অপকর্মে জড়িয়ে নিজের ভবিষৎকে ধ্বংস করছে। কিশোর শিক্ষার্থীরা রাতেও লেখাপড়া বাদ দিয়ে হাট-বাজারে ঘোরাফেরা করে। শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাই অভিভাবক ও শিক্ষাকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। শিক্ষা ও নৈতিকতার সমণ্বয় ঘটিয়ে মাদকমুক্ত উন্নত জাতি গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। শনিবার (১৩ জুন) সকাল ১১টায় বাঘা ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ের চারতালা বিশিষ্ট একতালা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিষ্টান পরিচালনা কমিটির সভাপতি সালেহ আহম্মেদ সালামের সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর, প্রতিষ্টানের অধ্যক্ষ আব্দুল হামিদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মোখলেছুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, উপজেলা যুবদল সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, অভিভাবক সদস্য শাহিনুর রহমান, শিক্ষক প্রতিনিধি আলতাব হোসেন, প্রকৌশলী এজাজুল আলম প্রমুখ। রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ২ কোটি ৬ লাখ ব্যয়ে একাডেমিক ভবন নিমার্ণ কাজর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।