জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচির প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেছেন, তারই অংশ হিসেবে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে নওগাঁ জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জান্নাত আরা তিথি, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, বন বিভাগ নওগাঁর সহকারী রেঞ্জার শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।