জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচির প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেছেন, তারই অংশ হিসেবে নওগাঁর মহাদেবপুরে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত সমাবেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুন নাঈম বিনতে আজিজ প্রধান অতিথি হিসেবে সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপজেলা বন কর্মকর্তা খাইরুল ইসলাম, সহযোগী আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।