নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন কন্যা মাহনাজের সাফল্য! সে আমেরিকার ফ্লোরিডা রাজ্যের চড়ষুঃবপযহরপ টহরাবৎংরঃু, ঙৎষধহফড় ঋষড়ৎরফধ থেকে মাস্টার্স অফ ক্রিমিনাল জাস্টিস গধংঃবৎ'ং ড়ভ পৎরসরহধষ ঔঁংঃরপব বিষয়ে জিপি-এ ৪ এর মধ্যে ৪ পেয়ে কৃতিত্বের সাথে গ্র্যজুয়েশন সম্পন্ন করেছে নোয়াখালীর সেনবাগের মেয়ে সারাহ মাহনাজ শান্তু। সারাহ মাহনাজ শান্তা নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬ কাবিলপুর ইউনিয়নের ওয়ার্ড ইয়ারপুর গ্রামের কৃতি সন্তান নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন ও ঢাকা দক্ষিণ খাঁন থানা মহিলাদল নেত্রী জাকিয়া সুলতানা পান্নার কণ্যা। এর আগে সারাহ মাহনাজ শান্তু মালয়েশিয়ার মালে ইউনিভার্সিটি থেকে সাফল্যের সাথে এল এল এম ডিগ্রি সম্পন্ন করে। পরবর্তীতে আমেরিকার ফ্লোরিডা রাজ্যের পলিটেকনিক ইউনিভার্সিটি অরলান্ডো ক্যাম্পাসে মাস্টার্স অফ ক্রিমিনাল জাস্টিস বিষয়ে ভর্তি হয়ে এ ফলাফল অর্জন করেন। সারাহ মাহনাজ শান্তু তার এই সাফল্যের জন্য মহান রবের শুকরিয়া আদায় করেন এবং তার পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করেন। তার পিতা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন ও মাতা জাকিয়া সুলতানা পান্না তাদের কণ্যার সাফল্যে শুকরিয়া আদায় করেন এবং দেশ বাসীর নিকট তাদের কণ্যার জন্য দোয়া কামনা করেন।