গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদূর্ভোগ লাঘবের দাবীতে ঘোষিত খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকাল ৪টায় আল আমিন ট্রাস্ট মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য, সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু। অন্যদের মধ্যে এস এম শহিদুজ্জামান বাবলু, মাওঃ জুবায়ের হোসেন, মেম্বর সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুর রহিম, মোবারক হোসেন, আবুল কাশেম সানাসহ ৯টি ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।