মোটরসাইকেল শোডাউনে ব্রাজিল সমর্থক নিহত

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ১১:১৩ পিএম
মোটরসাইকেল শোডাউনে ব্রাজিল সমর্থক নিহত

ব্রাজিলের সমর্থনে শোডাউন করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটবল প্রেমী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিনের ভোলা-চরফ্যাশন সড়কে।

জানা যায়,  শনিবার (১৩ জুন) বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের টগবী ইউনিয়নের মনসুর আলী দালাল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসমাইল (২৫) কুঞ্জেরহাট এলাকার চৌকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে। প্রত্যক্ষদর্শী ও শোডাউনে অংশগ্রহণকারী ব্রাজিলের সমর্থকদের থেকে জানা যায়,  বিশ্বকাপে ব্রাজিলের সমর্থনে বোরহানউদ্দিন  থেকে একটি মোটরসাইকেল শোডাউন করা হয়। শোডাউনটি কুঞ্জেরহাট  উদ্দেশ্যে রওয়ানা হয়ে উদয়পুর রাস্তার মাথায় আসলে  মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সে গুরুতর আহত হন। সমর্থকরা তাৎক্ষণিক তাকে বোরহানউদ্দিন হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে