ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন গফরগাঁও এর তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বর, গফরগাঁও পৌরসভা এবং সকল ইউনিয়ন পরিষদে একযোগে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১১ টায় গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ -১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। এছাড়া একই দিন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু গফরগাঁও পৌরসভা চত্বরে গাছের চারা রোপণ করেন। উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, , গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।