জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নে আইনশৃঙ্খলা সভা শনিবার বিকেল ৫টায় শাহীন বাজারে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-ওসি তদন্ত নাজমুল জান্নাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপপুলিশ পরিদর্শক হুমায়ুন কবির, প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী, সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, নাংলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজু, মাওলানা সোলায়মান কবির প্রমুখ।