গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ১২:৩৩ এএম
গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

মেহেরপুরের গাংনীতে একটি বেওয়ারিশ কুকুরের আকস্মিক তাণ্ডবে শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর আহতদের হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয়দের হাতে কুকুরটি মারা পড়ে। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ এর পাঠানো রিপোর্ট.......

প্যাকেজঃ মেহেরপুরের গাংনী বাজারে একটি বেওয়ারিশ কুকুরের তাণ্ডবে শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। রোববার (১৪ জুন) বিকেলে গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি ৭ জন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশু ও বয়স্ক ব্যক্তি রয়েছেন। বিকেলে একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ চালিয়ে একের পর এক কামড়াতে থাকে। আহতদের উদ্ধার করতে গেলে আরও কয়েকজন কুকুরটির আক্রমণের শিকার হন। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন। ভক্সপপঃ রোগি, রোগির স্বজন ও এলাকাবাসি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা জানান, কুকুরে কামড়ানো ১০ জন রোগী হাসপাতালে এসেছেন। যাদের আঘাত গুরুতর ছিল তাদের ভর্তি রাখা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় পরামর্শসহ বাড়ি পাঠানো হয়েছে।  সট- ডা. সামিয়া সুলতানা, মেডিকেল অফিসার, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেহেরপুর।