দিঘলিয়ায় দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ১০:২৩ এএম
দিঘলিয়ায় দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলার কাটানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে -’ানীয় সামাজিক সংগঠন গ্রীণ লাইফের উদ্যোগে এক মনোজ্ঞ ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) -’ানীয় সামাজিক সংগঠন গ্রীন লাইফ সামাজিক সংগঠন-এর উদ্যোগে “মধুমাসের উৎসব”শীর্ষক দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ-ি’ত ছিলেন গ্রীন লাইফের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা শেখ রওশন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপ-ি’ত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ডা. সৈয়দ আবুল কাসেম, অধ্যক্ষ শামীম হোসেন, অধ্যাপক ইলিয়াস, ব্যাংকার আতিকুল হক শিমুল, ব্যাংকার জাহাঙ্গীর হোসেন, আহসানুল হক হিরো, সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ ও কায়কোবাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাজী ইদ্রিস আলী এবং গীতা পাঠ করেন কাটানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুন্ডু।

এর আগে আগত অতিথিদের অংশগ্রহণে ঝুড়িতে বল নিক্ষেপ ও ফুটবল দ্বারা লক্ষ্যভেদ-এ দুটি ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলো উপ-ি’ত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। উৎসবে আম, কাঁঠাল, জাম, জামরুল, আতা, লিচুসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ফল প্রদর্শন করা হয়। দেশীয় ফলের পুষ্টিগুণ, -^া-’্যগত উপকারিতা এবং ফলজ বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে। আয়োজন-’ল দেশীয় ফলের বর্ণিল সমাহারে উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথি শেখ রওশন আজাদ বলেন, দেশীয় ফল আমাদের ঐতিহ্য ও সং-্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তোলা এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা দেশীয় ফল চাষ সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশীয় ফল শুধু সু-^াদুই নয়, মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুর-্কার বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। দেশীয় ফলের ঐতিহ্য সংরক্ষণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এ উৎসব -’ানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আপনার জেলার সংবাদ পড়তে