পিরোজপুরের কাউখালীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আওতায় কিশোরীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সেলপ) নিত্যনন্দ শীল, ব্র্যাকের অফিসার (সেলপ) মিঠুন দত্ত, কমিউনিটি অর্গানাইজার নিপা মন্ডল। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩৪ জন কিশোরী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে উৎসাহিত হন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে সার্টিফিকেট, প্রত্যেক কিশোরীদের মাঝে ২০টি করে হাঁস /মুরগি, নগদ ২ হাজার ৮ শত ৮০ টাকা করে দেওয়া হয়েছে।