বাজিতপুরে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ১৫ জুন, ২০২৬, ০৩:৪৩ পিএম | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৩:৪৩ পিএম
বাজিতপুরে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প স্থানীয় সরকার বিভাগ আয়োজিত কর্মশালায় বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও সংবাদ কর্মীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালাটি আজ সোমবার দুপুরে বাজিতপুর উপজেলা হল মিলনায়তনে কিশোরগঞ্জ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীনে সভাপতিত্ব করেন, জেলা গ্রাম আদালতের ম্যানেজার হাফিজা আক্তার। বক্তারা বলেন, এই প্রকল্পটি ২০০৯ সালে শুরু হলেও ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। তারা বলেন, গ্রাম আদালত সারা দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় কাজ করছেন। তারা আরও বলেন, এসডিজি, আইনের শাসন বাস্তবায়ন করা, নারী সংখ্যালঘু, প্রবেশাধিকার বাস্তবায়ন করা, নারী ও দরিদ্র সুবিধাবঞ্চিত হিজড়া, দলিত জনগোষ্ঠী সমূহকে এই সম্পর্কে সুযোগ বৃদ্ধি করায় তাদের একমাত্র কাজ। তারা আরও বলেন, গ্রাম আদালতের মামলা সমূহে ফৌজদারি মামলার জন্য আবেদন ১০ টাকা এবং দেওয়ানী আদালতে ২০ টাকা দিয়ে আবেদন ছাড়া আর কোনো খরচ নেই বলে উল্লেখ করা হয়। দেওয়ানী আদালতের ক্ষেত্রে বিরোধ সংঘটিত হওয়ার ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে আবেদন করতে হবে বাদীকে। একবছরের মধ্যে মামলা দায়ের করা যাবে বলে তারা উল্লেখ করেন। অন্যদিকে ধর্ষণ, খুন, অপহরণ, ডাকাতি, বহুবিবাহ, তালাক, দেনমোহর, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, নারী ও শিশু নির্যাতন, স্থাবর সম্পত্তির স্বত্ত্বাধিকার সংক্রান্ত বিষয়সহ অন্যান্য বিষয়ে তারা অসহায় মানুষদের সহযোগীতা করে থাকেন। এসময় বক্তব্য রাখেন, গ্রাম আদালতের বাজিতপুর উপজেলা কর্ডিনেটর মো: আমিনুল ইসলাম, ব্র্যাক এরিয়া অফিসার আবুল কালাম আজাদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে