গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৫:৪৩ পিএম
গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল হামিদ, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, এনজিও প্রতিনিধি সাংবাদিক ইয়াহিয়া খান রুবেলসহ অন্যরা।সভায় তামাকজাত পণ্য বিক্রয় ও সেবন বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে  একসাথে কাজ করার আহবান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে