গজারিয়া মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৬:২২ পিএম
গজারিয়া মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আরও ২ জনসহ মোট ৬ আসামিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করেছে গজারিয়া থানা পুলিশ। সোমবার (১৫ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের মুন্সীগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক সেবনের সময় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়। মাদক সেবনের অপরাধে সাজাপ্রাপ্তরা হলেন: গজারিয়া উপজেলার এনএস কান্দি গ্রামের আব্দুল গফফার এবং ভবেরচর এলাকার চন্দ্র দাস, তপন চন্দ্র দাস ও গৌতম সূত্রধর। আটককৃতরা ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজেদের অপরাধ স্বীকার করায় গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তাফা 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮' অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে