কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রান তহবিল থেকে দৌলতপুরের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার অনুকুলে প্রদত্ত ১০ লক্ষ টাকার অনুদানের চেক সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃ শামীম রেজা মোল্লা, দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃশেরআলী সবুজ,বিএনপির হাতে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, জহুরুল করিম বিশ্বাস, অধ্যক্ষ রেজাউল করিম, হারুনঅর রশিদ হারুন, অধ্যাপক মাহবুব লস্কর, মোঃ রাশেদুল হক শামীম, বেনজির আহমেদ বাচ্চু, সাংবাদিক মোঃসাইফুল ইসলাম( শাহীন), মোঃ মাহবুবুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল। চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়নের শতাধিক দুস্ত, অসহায়, অস্বসল,হতদরিদ্রদের রোগী মধ্যে দশ হাজার করে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।