দিঘলিয়ায় অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৭:৩৯ পিএম
দিঘলিয়ায় অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান

দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মোঃ মনিরুল ইসলামের নিজস্ব অর্থায়নে সেনহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইসলাম পাড়ার অসুস্থ ভ্যান চালক মোঃ রাজু খান(৩২)কে সহযোগিতা করেন। গতকাল সোমবার(১৫ জুন) দুপুর ১টায় অসুস্থ রাজু খানের চাচার বাসভবনে তার হাতে এ অনুদান পৌঁছে দেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ আজাদ, আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সাকিবুল ইসলাম নয়ন, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সিঃ সহ সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, নাভিন হাসান, মোঃ সাকিব প্রমুখ।

উল্লেখ্য, ভ্যান চালক রাজু খান ২মাস আগে ভ্যান থেকে ভারী মালামাল নামাতে গিয়ে মাজার পেছনের হাড় ভেঙে যায়। পরবর্তীতে তিনি খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে অপারেশন সম্পন্ন করে বাড়িতে অসচ্ছল অবস্থায় জীবনযাপন করছেন।

অসুস্থ ভ্যান চালক রাজু সহযোগিতা পেয়ে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের বৃত্তবানরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করে সকলের প্রতি সেই আহবান জানায়। মোঃ রাজু খান বিকাশ নাম্বার ঃ ০১৬২৮৩৩৩৪৩৯

আপনার জেলার সংবাদ পড়তে